[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ(১৩আগষ্ট)বৃহস্পতিবার সকালে এই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আছিম উদ্দিন।
প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রজব আলী, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ইয়াছিন আলী।
এসময় অভিভাবক সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় প্রভাষক সাইফুল ইসলাম, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফল ও সুশিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর নেওয়া, তাদের সময়মতো বিদ্যালয়ে পাঠানো এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, সভায় শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতে অভিভাবকরা বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।
বিদ্যালয়ের সভাপতি আছিম উদ্দিন বলেন, শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জনে বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য দক্ষ, সৃজনশীল, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত।
সমাবেশে অভিভাবকদেরও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
উক্ত অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ অনেকই উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।