[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

টাঙ্গাইলে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জামায়াতের যুব বিভাগের সমাবেশ ও যুব র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা  যুব বিভাগের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে টাঙ্গাইল শহীদ মিনার চত্বর থেকে যুব র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
র‍্যালি শুরুর আগে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা যুব বিভাগের সভাপতি মো. বোরহানুল ইসলামের সভাপতিত্বে এবং যুব বিভাগের জেলা সেক্রেটারি মো. সুরুজ্জামানের সঞ্চালনায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির জননেতা আহসান হাবিব মাসুদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিম খানসহ জেলা ও উপজেলার যুব নেত্ববৃন্দ।
যুব সমাবেশে বক্তারা বলেন, আমাদের যুবকরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দেশপ্রেমিক। যারা দেশপ্রেমিক, তাদের দাবিয়ে রাখা যায় না। যে যুবকেরা সাহসী ও ঐক্যবদ্ধ, তারাই বিপ্লব রচনা করতে জানে। আমাদের তরুণ যুবকেরা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে ২০২৪ সালের ৫ আগস্ট যে বিপ্লব অর্জন করেছে, সেই বিপ্লবের ফসল হচ্ছে নতুন বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, এই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সম্ভাবনা ছিল, বর্তমান সরকার সেটিকে ম্লান করে দিচ্ছে।
যুব সমাবেশ ও র‍্যালিতে টাঙ্গাইল জেলা যুব বিভাগের নেতৃবৃন্দসহ জেলার সকল উপজেলা যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় যুব নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি যুব সমাজকে দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।