[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক, উদ্ধার ৬৯ হাজার টাকা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
পাবনার ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা,  মাদক বিক্রির নগদ ৬৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ আবু হুরাইয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে ভাঙ্গুড়া পৌরসভার মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবু হুরাইয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মসজিদপাড়া এলাকার বাসিন্দা মো. বারিকের ছেলে।
স্থানীয় কয়েকজনের দাবি, আবু হুরাইয়া নিজেও ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।
ভাঙ্গুড়া থানা পুলিশ জানায়, বুধবার রাতে জরুরি ডিউটি ও বাজার ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে মসজিদপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আবু হুরাইয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা আলামতগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আবু হুরাইয়াকে আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আজম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।