[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

গুরুদাসপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক জগতে উজ্জ্বল নক্ষত্র সায়র আজাদ নানক এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে মেধা তালিকায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। পিতা গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও প্রতিকুলতার মধ্য দিয়ে পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ১১৯১ নম্বর পেয়েছে সে।

জানা যায়, নানকের রয়েছে অনেক প্রতিভা। সে অভিনয় ও আবৃত্তিতে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছে। লেখাপড়ার পাশাপাশি দৌড়, বাস্কেট বল, ফুটবল, ভলিবল, সাঁতারেও স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রেখেছে সে। তবলা-গিটারেও রয়েছে তার অনবদ্য দক্ষতা। বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে শতাধিক সার্টিফিকেট অর্জন তার শিক্ষাজীবনকে করেছে আরো সমৃদ্ধি।

শুধু তাই নয়- নানক বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের নিয়মিত অভিনয় ও আবৃত্তি শিল্পী।উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ঐতিহ্যবাহী সরদার বাড়ির সন্তান নানক। তার বাবা সোনাবাজু সরদার কাজিমুদ্দিন কারিগরি এন্ড বিএম কলেজের অধ্যক্ষ এসএম আবুল কালাম আজাদ ও মা সহকারী অধ্যাপক মোছা. নূরুন্নাহার ইথার।

নানকের মা জানান- অসুস্থ স্বামীর সেবা ও ছেলের পড়াশোনা নিয়েই তাকে ব্যস্ত সময় পার করতে হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নানকের প্রতিভার জুরি নেই। নানক ভবিষ্যতে সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।