[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মানিকগঞ্জ জেলা অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নৌ-ভ্রমণ-২০২৬

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ আগস্ট, ২০২৬
সাংবাদিকদের প্রাণখোলা আড্ডা—সব মিলিয়ে উৎসবমুখর হয়ে উঠেছিল দিনটি। কর্মব্যস্ততার একঘেয়েমি কাটিয়ে আনন্দ-উচ্ছ্বাস ও সৌহার্দ্যের বন্ধনে একত্রিত হয়েছিলেন মানিকগঞ্জের সংবাদকর্মীরা। এমনই বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ জেলা অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নৌ-ভ্রমণ-২০২৬।
১০ জুলাই (সোমবার )সকালে আরিচা ঘাট থেকে ট্রলারযোগে শুরু হয় দিনব্যাপী এ আনন্দযাত্রা। পদ্মার ঢেউ পেরিয়ে নৌ-বহর ছুটে চলে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায়। পথে বাঘুটিয়া বাজার ও শুকুরিয়া মাদ্রাসা পরিদর্শন করেন অংশগ্রহণকারীরা।
এরপর পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি দ্বীপে নৌ-বহর থামানো হয়। সেখানে সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজন করা হয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট। খেলার মাঠে চলে প্রতিদ্বন্দ্বিতা, আর মাঠের বাইরে ছিল হাসি-আড্ডা ও উচ্ছ্বাস। পরে সবাই মেতে ওঠেন মধ্যাহ্নভোজ ও আনন্দ আড্ডায়।
দুপুরের পর আবারও শুরু হয় নৌযাত্রা। পদ্মার বুক চিরে নৌ-বহর শিবালয় উপজেলার জাফরগঞ্জ হয়ে পৌঁছে ঐতিহাসিক তেওতা জমিদার বাড়িতে। সেখানে ঘুরে দেখার পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ র‍্যাফেল ড্র। একই সঙ্গে প্রীতি ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সুরুজ খাঁন, সাবেক সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল ও বর্তমান সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী।
নৌ-ভ্রমণে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মো. শাহিন তারেক, নৌ-ভ্রমণ কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি মো. শাহ আলম এবং সদস্য সচিব আল-আমিন।এ ছাড়া দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক মাসউদুর রহমান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আকমল হোসেন,কালবেলার জেলা প্রতিনিধি সেলিম মিয়া, সাংবাদিক জয়ী আকাশ, মানিকগঞ্জ উন্নয়নের পথে এডমিন আকাশ চৌধুরী, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার লুৎফর সহ জেলার সাতটি উপজেলার প্রায় ৫০ জন সংবাদকর্মী এতে অংশ নেন।
দিনভর পদ্মার বুকে ভেসে বেড়ানো, খেলাধুলা, আড্ডা, হাসি-আনন্দ আর ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের মধ্য দিয়ে জমে ওঠে পুরো আয়োজন। সন্ধ্যায় আরিচা ঘাটে নৌ-বহর ফিরে এলে শেষ হয় ব্যতিক্রমী এ আনন্দযাত্রা।
আয়োজকরা জানান, কর্মক্ষেত্রের ব্যস্ততার বাইরে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই প্রতিবছরের মতো এবারও এ নৌ-ভ্রমণের আয়োজন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।