[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ আগস্ট, ২০২৬
পাবনার চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে তাকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা গ্রামের বালাই হালদারের ছেলে নয়ন হালদার (২৪) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের অশালীন অঙ্গভঙ্গি, কথাবার্তা ও ব্যাগ টেনে ধরে বিরক্ত করত। এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালতের রায় অনুযায়ী শাস্তি প্রদানের পর আসামিকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।