[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ আগস্ট, ২০২৬
পাবনার চাটমোহর উপজেলায় মৎস্য সম্পদ সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল উদ্ধার ও জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, চলনবিল অঞ্চলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার অমৃতকুণ্ডা হাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই বস্তা অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
পরে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল মাহমুদ উদ্ধারকৃত জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, চাটমোহর উপজেলার বিভিন্ন হাটবাজারে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল নিয়মিত বিক্রি হচ্ছে। এসব অবৈধ জাল তৈরি ও বিক্রি বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযানের পাশাপাশি সাধারণ মানুষ ও এলাকাবাসীর সচেতনতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।