[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গার হলি চাইল্ড স্কুলের ঈর্ষণীয় সাফল্য

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
সারাদেশের মতো সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার কমে যাওয়ায় অনেকেই যখন হতাশ,তখন ব্যতিক্রমী সাফল্য দেখিয়ে আলোচনায় এসেছে ধুবিল ইউনিয়নের মালতিনগর আমতলায় অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান “হলি চাইল্ড স্কুল”।
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিদ্যালয় থেকে ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১ জন কৃতকার্য হয়েছে।ফলাফল বিশ্লেষণে বিদ্যালয়টির সার্বিক পাশের হার দাঁড়িয়েছে ৯১ দশমিক ১৮ শতাংশ।
ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, কৃতকার্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিক্ষার্থীদের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।কৃতকার্য শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ,সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন,শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়,নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক পাঠদান ও দিকনির্দেশনা এবং অভিভাবকদের উৎসাহ-অনুপ্রেরণার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন,শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল এবং ভবিষ্যতে শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে শিক্ষার সার্বিক মান আরও উন্নত করতে শিক্ষক,অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
সলঙ্গার প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত হলি চাইল্ড স্কুলের এমন সাফল্য শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।