[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ার মাধবপুর বালিকা স্কুলে এসএসিতে শূন্য পাস

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
এবারের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ ফেল করা এটিই উপজেলার একমাত্র প্রতিষ্ঠান। বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিম্ন মাধ্যমিক স্তরের এই প্রতিষ্ঠানটি বিশেষ অনুমোদনে বিজ্ঞান বিভাগ থেকে এবার ৫ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয়। তবে ফলাফলে দেখা যায়, অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে জরাজীর্ণ ভৌত অবকাঠামো, শিক্ষার অনুপযোগী পরিবেশ এবং এলাকাবাসীর অনীহার চিত্র দেখা যায়। বিদ্যালয়টিতে মোট ৮০ জন শিক্ষার্থীর বিপরীতে উপস্থিতি পাওয়া গেছে মাত্র ৯ জন। এর মধ্যে সপ্তম শ্রেণিতে কোনো শিক্ষার্থীই উপস্থিত ছিল না। এছাড়া ১৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষকরা তাদের অনুপস্থিতির বিষয়ে কিছু বলতে চাননি।
 নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্তী রাণী জ্যেষ্ঠতা লঙ্ঘন করে লবিংয়ের মাধ্যমে দায়িত্ব নিয়েছেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক    মহেন্দ্র নাথ রায় প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। অন্যান্য শিক্ষক-কর্মচারীদের সাথেও তিনি প্রায়ই দুবর্যবহার করেন বলে জানা গেছে। এসব বিষয়ে যোগাযোগের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্তী রাণীর মুঠোফোনে একাধিকবার কল ও বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আরিফুল্লাহ্ জানান, বিদ্যালয়টির ফলাফলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিস্তারিত তথ্য পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, শিক্ষার পরিবেশ ও ন্যূনতম মান না থাকায় বিদ্যালয়টি বন্ধ করে এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের পার্শ্ববর্তী কোনো সচল প্রতিষ্ঠানে স্থানান্তরের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।