[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬৬ হাজার জাল টাকার নোটসহ ব্যবসায়ী মাজেদুল ইসলাম (২১) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল। সোমবার রাতে উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক মাজেদুল ইসলাম দক্ষিণ রাজাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের আভিযানিক দল রাণীনগর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের মাজেদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার  বসত ঘরের পূর্বপাশের কক্ষে রক্ষিত বাঁশকোড়-এর উপর হতে ৬৬ হাজার টাকার বাংলাদেশি জালমুদ্রা জব্দসহ যুবক মাজেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃত মাজেদুল ইসলাম চিহ্নিত জাল টাকা (জালমুদ্রা) ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত অবৈধভাবে বাংলাদেশি জালমুদ্রা বিভিন্ন অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবারহ করাসহ ক্রয় বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে রাতেই রাণীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, র‌্যারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার মাজেদুল ইসলামকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।