[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীর খাল খনন কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী সন্তুষ্ট, প্রশংসিত হয়েছেন ইউএনও

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাগডোকরা কুলাডাঙ্গী পুল হতে পশ্চিমে আব্বাস আলীর জমি পর্যন্ত খাল পুনঃ খনন প্রকল্পের কাজ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তুষ্ট হয়েছেন। কাজের মান বিবেচনা করে তিনি উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র প্রশংসা করেছেন। জানাগেছে, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইজিপিপি কর্মসূচির আওতায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫- ২৬ অর্থবছরে আলোয়াখোয়া ইউনিয়নে বাকডোকরা কুলাডাঙ্গী পুল এলাকায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। খাল খনন কাজ শেষে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরৎ দিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন বাকডোকরা খাল খনন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশংসিত হয়েছেন ইউএনও রিপামনি দেবী। সারাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এর অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচির আওতায় উক্ত প্রকল্পের কাজের মুল্যায়ন সহ সার্বিক বেশ কিছু বিষয় নিয়ে গত ৮ আগষ্ট প্রধামন্ত্রীর কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সারা দেশ থেকে ৮৪ জন উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাকডোকরায় সম্প্রতি কাজ শেষ হওয়া খাল খনন কর্মসূচিতে মোট বরাদ্দ ধরা হয় ৫১ লক্ষ ৫৩ হাজার ৯৯৫ টাকা। উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রকল্পের অগ্রগতি, কাজের মান ও ব্যয়ের বিষয়টি ব্যাপক তদারকি করার পর উক্ত প্রকল্পের অব্যয়িত ৯ লক্ষ ৩৯ হাজার ১৯১ টাকা সরকারি কোষাগারে ফেরৎ দেওয়া হয়। এতে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ ভালো কাজের প্রশংসা কুড়িয়ে শুভেচ্ছা প্রাপ্ত হয়েছেন আটোয়ারী উপজেলা প্রশাসন।
উল্লেখ্য যে, দেশব্যাপী খাল খনন কর্মসূচি প্রকল্পে শুধুমাত্র আটোয়ারী উপজেলার কর্মসূচিতে ড্রেনের দুই ধারে সবুজ ঘাস লাগানোর বিষয়টি প্রধানমন্ত্রীর চোখে অসম্ভব ভালো লাগলে, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রশংসা কুড়িয়ে শুভেচ্ছাপ্রাপ্ত হয়েছেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী সহ প্রকল্প সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রী আটোয়ারী উপজেলার খাল খনন প্রকল্পের দুই ধারে সবুজ ঘাস লাগানোর বিষয়টি পরবর্তী এ জাতিয় সকল প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত সকল কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।