[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের মিছিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ আগস্ট, ২০২৬
শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, গোপালপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট ) গোপালপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। পরে গোপালপুর পুরাতন পৌর চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মিছিলে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, গোপালপুর শাখার সভাপতি আব্দুল মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান,
গোপালপুর ব্রাশ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইবনে খালিদ, টাঙ্গাইল জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম, গোপালপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. হিরা মিয়া, গোপালপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাসুম মিয়া, এবং টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, গোপালপুর শাখার সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ শ্রমিক ও ট্রাকচালকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ওপর নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে হয়রানি ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। পরে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।