[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ আগস্ট, ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এর সঙ্গে  রবিবার(৯ আগস্ট) বাংলাদেশ সচিবালয়, ঢাকা  সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত  Ms Listyowati ।
সাক্ষাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার একসঙ্গে কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেন।  মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশের যথেষ্ট পর্যটক চাহিদা রয়েছে। বাংলাদেশ সরকার দেশীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় Visa On Arrival স্ট্যাটাস বহালকে গুরুত্বের সঙ্গে দেখছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীনস্ত National Hotel and Tourism Training Institute এর আধুনিকায়নের লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি। তাছাড়া এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশেই Maintenance Repair and Overhaul (MRO) unit তৈরির কথা ভাবছে সরকার।
এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের Hospitality খাতের উন্নয়নে National Hotel and Tourism Training Institute এর সঙ্গে Memorandum of Understanding (MOU) করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য Visa On Arrival স্ট্যাটাস বহালের ক্ষেত্রে সরকারের সঙ্গে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।