চকরিয়ার দূর্গম জনপথ বমু বিলছড়ি ইউনিয়নের ৫,৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বমু নন্দিরবিল সড়কে বমু পানিস্যাবিল, পানিস্যাখাল ব্রিজ হতে পুকুরিয়া খোলা ও বমু রির্জাভ পাড়া হতে নন্দিরবিল ব্রীজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কটির দীর্ঘদিনের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ১৫ গ্রামের হাজার হাজার মানুষ। সম্প্রতি টানা প্রায় ১০ দিনের প্রবল বৃষ্টিতও প্লাবনে সড়কটি কাদাপানিতে, খালের পানির গর্ভে ও ইট সলিং খোলে একাকার হয়ে সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
রবিবার(০৯-আগষ্ট,২৬ইং) স্থানীয় সূত্র ও সরেজমিনে দেখা যায়,পুরাতন সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল,মাদ্রাসা -কলেজের শিক্ষার্থীসহ শত শত পরিবার ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। বিশেষ করে মেইন সড়কের বমু পানিস্যাবিল ৫ নং ওয়ার্ডের মান্নান সওদাগরের বাড়ি হতে হনুমাইন্না,ফকিরঝিরি,বানুর বাড়ি হতে বমু পুকুরিয়াখোলার চৌকিদার বাড়ি পর্যন্ত এবং ৮ নং ওয়ার্ডের রিজার্ভ পাড়া।
আরও বমু নন্দিরবিলের শ্বাশান ব্রীজ হতে তৈতুল গাছ তলা রাস্তা (সেখানে ফারাঙ্গাখালের গর্ভে মেইন রাস্তা ভেঙ্গে প্রায় বিলীন হওয়ার পথে) প্রায় রাস্তায় কিছু দুর পর পর খানাখন্দে ভরা। এতে করে মানুষের একমাত্র চলাচলের রাস্তা হওয়ায় চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে প্রায় ১৫ গ্রামের মানুষ। কৃষকের কৃষিজাত পণ্য বাজারজাত করতে পারছে নাল। কিন্তু দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় হতাশা বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
সড়কটির বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা সিরাজ মিয়া,আবদুস ছালাম, জোবাইর,খাইরুল আমিনসহ অনেকে জানান, এই রাস্তা দিয়ে বমু নন্দিরবিল, ফাদুখোলা,ফদুখোলাসহ কয়েকটি গ্রামের শত শত মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। গত কয়েকদিনের বৃষ্টিতে পুরো রাস্তা খানাখন্দে আর কাদাপানিতে তলিয়ে গেছে, এখন আর হাঁটার উপায়ও নেই।
একই কথা জানিয়ে বমু নন্দীরবিল এলাকার সৈয়দ হোসেন,মোজাম্মেল, মোক্তার,শহিদুল ইসলাম, মং ক্ল প্রু মার্মাসহ স্থানীয় বাসিন্দা বলেন, নির্বাচন এলে অনেক জনপ্রতিনিধি ও নেতা আমাদের শুধু আশ্বাসের বাণীই শোনান। মেম্বার-চেয়ারম্যান সবাই বলেন কাজ হবে, কিন্তু বাস্তবে কেউই রাস্তাটি করে দেন না।
সড়কের দুর্দশা নিয়ে ৭ নং ও ৯ নং ওয়ার্ডের মেম্বার নম্বর ওয়ার্ডের রফিক আহমদ ও নুর মোহাম্মদ জানান, এ বিষয়ে আমরা আগে থেকে সংশ্লিষ্ট কতৃপক্ষে আবেদন করেছি। আমরা আশাবাদী আমাদের স্থানীয় জনপ্রতিনিধি ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ অতি তাড়াতাড়ি কাপেটিং রাস্তা নির্মাণ করার জন্য ব্যবস্থা গ্রহন করবেন।
বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক (১) মোঃ মিজানুল হক বলেন, আমরা এ বিষয়ে উপর মহলে অবহিত করেছি। আশা করছি রাস্তাটির স্থায়ী সমাধান হবে এবং সাধারণ মানুষ সুফল ভোগ করবে।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহীন দেলোয়ার জানান, আপনারা এলাকার সঠিক তথ্য গুলো দিন আমি এলজিইডি প্রকৌশলীর মাধ্যমে দ্রুত সমধান করার চেষ্টা করবো।
এলাকাবাসীর দাবি, শুষ্ক মৌসুম আসার আগেই এবং বাজেট বরাদ্দের মাধ্যমে দ্রুত যেন সড়কটির স্থায়ী সমাধান করা হয়।