[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

তাড়াশে যুবদল নেতা “মাসুম” এর উদ্যোগে চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী  তাড়াশ উপজেলা চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ব্যক্তিগত অর্থায়নে ৫০ মণ তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করেছেন তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুম।
​রবিবার (৯ আগস্ট২০২৬) সকালে  নিজ অর্থায়নে তাড়াশে  এই ব্যতিক্রমী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৬৪,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ- সলঙ্গা )সংসদীয়  আসনের মাননীয়  সংসদ সদস্য ভিপি মো. আইনুল হক মহোদয় । এই পোনা মাছ চলনবিলের পানিতে বড় হলে, প্রান্তিক জনপদের নিম্ন আয়ের জেলে পরিবার এই মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতে পারবে। এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. নাজিম উদ্দিন ফকির, তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শুকুর মির্জা ও মো. মিলন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সাইফুল ইসলাম খান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি মো. আইনুল হক বলেন, “যারা নিঃস্বার্থভাবে নিজস্ব অর্থায়নে দেশ ও সাধারণ জনগণের কল্যাণে কাজ করেন, তারাই প্রকৃত জিয়ার সৈনিক।”
তিনি আরও বলেন, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মতো উদ্যোগ শুধু মৎস্যসম্পদ বৃদ্ধিতেই ভূমিকা রাখে না, বরং স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বক্তব্যের শেষভাগে তিনি সমাজ থেকে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ব্যক্তিগত উদ্যোগে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে বিপুল পরিমাণ মাছের পোনা অবমুক্ত করার এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।