[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ আগস্ট, ২০২৬

যশোরের অভয়নগরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নড়াইল সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত চেইনম্যান মোঃ সবুর শেখ কামালের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) বিকালে অভয়নগর প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামের বাসিন্দা মোস্তাইন মোল্লার ছেলে মোঃ হাফিজ মোল্লা। লিখিত বক্তব্যে তিনি জানান, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর গ্রামে তার ক্রয়কৃত ৬৯ শতাংশ জমি দখল নিতে স্থানীয় প্রভাবশালীদের কারণে দীর্ঘদিন ধরে জটিলতায় পড়েন। এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ২০২৫ সালের জুন মাসে নড়াইল ভূমি অফিসের চেইনম্যান মোঃ সবুর শেখ কামালের সঙ্গে তার পরিচয় হয়।

অভিযোগ অনুযায়ী, সবুর শেখ কামাল নিজেকে ভূমি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের পরিচিত দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে জমি উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং এর বিনিময়ে দেড় লাখ টাকা দাবি করেন। সরল বিশ্বাসে ভুক্তভোগী তাকে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ না করায় টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। পরবর্তীতে নড়াইলের এক সাংবাদিকের মাধ্যমে চাপ সৃষ্টি হলে মাত্র ৫০ হাজার টাকা ফেরত দেন। বাকি ৭০ হাজার টাকা এক মাসের মধ্যে দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা ফেরত দেননি বলে অভিযোগ করেন হাফিজ মোল্লা।

তিনি আরও অভিযোগ করেন, বাকি টাকা চাইতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্নভাবে হুমকি দেন। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে অভিযোগ জানালে গত ৩ আগস্ট কয়েকটি স্থানীয় প্রিন্ট ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে দাবি করে তিনি বলেন,  সংবাদ প্রকাশের পর সবুর শেখ কামাল আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং আমাকে ও আমার সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে থাকেন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তি ও বাকি টাকা ফেরতের দাবি জানান ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে অভয়নগর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।