[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চৌহালীর খাসপুকুরিয়া ইউপিতে গ্রাম পুলিশ আব্দুস সালামের শেষ কর্মদিবস

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো. আব্দুস সালামের দীর্ঘ কর্মজীবনের অবসান উপলক্ষে বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব মো. জুয়েল রানা, ইউপি সদস্য নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মজনু মিয়া, ইউনিয়নের গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা মো. আব্দুস সালামের দীর্ঘ কর্মজীবনের সততা, কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নবাসীর সেবা করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বক্তারা তাঁর কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং অবসরজীবনে তাঁর সুস্বাস্থ্য, সুখ ও সার্বিক কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদায়ী গ্রাম পুলিশ মো. আব্দুস সালামের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা, ইউপি সদস্য, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুস্থতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।