[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ আগস্ট, ২০২৬
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ জুবায়েরুল হক, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া এবং যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করতে হবে। একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করাই হোক আমাদের অঙ্গীকার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।