[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

হান্ডিয়ালে বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ আগস্ট, ২০২৬

পাবনার চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল হামিদ। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

মোঃ আব্দুল হামিদ দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ সময়ে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি এলাকায় মানবিক সহায়তা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে আসছেন।

এলাকাবাসীর মতে, মোঃ আব্দুল হামিদ একজন জনবান্ধব, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণার পর হান্ডিয়াল ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে হান্ডিয়াল ইউনিয়নে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।