[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ আগস্ট, ২০২৬

চার দেয়ালে বন্দি শৈশব আর মুঠোফোনের অতিব্যবহার থেকে মুক্ত করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পাবনায় এই প্রথম চালু হলো আধুনিক মানের আধুনিক সফট ইনডোর প্লে-গ্রাউন্ডল্যান্ড ‘পিএস ডিজনিল্যান্ড প্লে-গ্রাউন্ড’। পাবনা শহরের অদূরে গাছপাড়া তিন রাস্তার মোড়ে শিল্প প্রতিষ্ঠান পিএস গ্রুপের উদ্যোগ ও জমকালো আয়োজনের মাধ্যমে মেগা এই বিনোদন কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রায় ১২ হাজার বর্গফুট আয়তনের এই ইনডোর প্লে-গ্রাউন্ডটি উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ড. ওমর আলী। উদ্বোধনের পরপরই পুরো কেন্দ্রটি শিশুদের উচ্ছ্বাস আর কলকাকলিতে মুখর হয়ে ওঠে। শিশুদের আনন্দের খোরাক জোগাতে এতে সাজানো হয়েছে সেফটি ম্যাট, বল পিট ও স্লাইডসহ নানা ধরনের আধুনিক ও ঝুঁকিমুক্ত খেলার জোন। যেখানে প্রতিটি শিশু দক্ষ সুপারভাইজারদের তত্ত্বাবধানে নিরাপদে খেলাধুলা করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ওমর আলী বলেন, “যান্ত্রিক জীবন ও শহরের সীমাবদ্ধতার কারণে আমাদের শিশুরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। ফলে তাদের শারীরিক ও মানসিক বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ‘পিএস ডিজনিল্যান্ড প্লে-গ্রাউন্ড’ শিশুদের সেই একঘেয়েমি কাটিয়ে উঠতে এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরিতে বড় ভূমিকা রাখবে।”

পাবনা শহরে এমন একটি আধুনিক বিনোদন কেন্দ্র চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা। উদ্বোধনী আয়োজনে আসা রেহানা পারভীন ও প্রথমা সহ কয়েকজন অভিভাবক বলেন, “পাবনায় শিশুদের নিয়ে নিরাপদে ঘুরে আসার মতো ভালো কোনো জায়গা ছিল না। বাচ্চারা সারাক্ষণ হয় মোবাইল স্ক্রিনে থাকত, না হয় টিভি দেখত। এমন সুন্দর ও নিরাপদ পরিবেশে বাচ্চারা খেলতে পারবে ভেবে খুব ভালো লাগছে।”

পিএস গ্রুপের চেয়ারম্যান জাহিদ হোসাইন পান্না জানান, যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বন্দি শিশুদের একটু মুক্ত আনন্দ দিতেই তাদের এই আয়োজন। শিশুদের পাশাপাশি অভিভাবকদের সুবিধার কথাও মাথায় রাখা হয়েছে। প্লে-গ্রাউন্ডটিতে প্রবেশ ও রাইড উপভোগের জন্য শিশুদের প্যাকেজমূল্য ৩২০ টাকা এবং অভিভাবকদের জন্য ১২০ টাকার প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের আওতায় শিশুরা বিভিন্ন রাইড ও সংশ্লিষ্ট উপযোগে দুই ঘন্টার খেলাধুলা ও বিনোদনের সুযোগ পাবে। দর্শনার্থী ও শিশুদের জন্য প্লে-গ্রাউন্ডটি প্রতিদিন দুপুর ২টা থেকে থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক উৎপল মীর্জা, রোটারিয়ান জালাল উদ্দিন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান রাসেল ও রিজভী জয় প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বৈশাখী টেলিভিশনের পাবনা প্রতিনিধি মিজানুর রহমান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।