[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী বরাবর ১১ দলের স্মারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
গ্যাস সংকট,ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় জোটের টাঙ্গাইল জেলা শাখা।
৬ আগস্ট (বৃহস্পতিবার ) দুপুরে  টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ১১ দলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম,  শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিদ্যুৎ, গ্যাস, তেল ও নিত্যপণ্যের উর্ধগতির কারণে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ অবস্থায় সরকার যদি বিদ্যুৎ ও গ্যাসের দাম না কমায় তাহলে জনগণ বাধ্য হয়ে রাজপথে নেমে আসবে। এর ফল সরকারের জন্য কখনোই কল্যাণকর হবে না। সুতরাং জনগণকে রাস্তায় নামতে বাধ্য না করে  অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের দাম কমাতে হবে।
এতে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।