[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত ৮টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ এবং এর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি মো. ফরিদুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ঝালকাঠি শাখার সভাপতি আল-আমিন তালুকদার, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুয়াবিয়া মাকনুন,  ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়ার মাহফুজ জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি পৌর শাখার আমির ডা. মো. হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.নূর হোসেন,
নলছিটি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, সদর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেএম জুয়েল, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী আহসান এবং গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহমুদুল ইসলাম সাগর।
এ ছাড়া অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই আন্দোলনের চেতনা পৌঁছে দেওয়া এবং শহীদদের আত্মত্যাগ স্মরণে রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
আয়োজকদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জনসচেতনতা তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।