[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় সিনিয়র শিক্ষক ফজলুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
পাবনার আটঘরিয়ায় ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত জুমাইখিরী গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ ফজলুল হকের অবসর জনিত বিদায় উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে জুমাইখিরী গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবোত্তোর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও জুমাইখিরী গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সবুজ হোসাইন মৃধা। সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম।
​সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রেজাউল করিম খোকন, বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, একদন্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, জুমাইখিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এবং জুমাইখিরী মহিলা মাদরাসার প্রধান শিক্ষক মতিউর রহমান।
​অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী প্রবীণ শিক্ষক মাওঃ মোঃ ফজলুল হকের হাতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সংবর্ধনা সভায় বিদায়ী শিক্ষকের দীর্ঘ শিক্ষাজীবনের অবদান স্মৃতিচারণ করে বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
​এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক কামাল হোসেন, জয়নাল হোসেন এবং বর্তমান শিক্ষক স্বপন, মনিরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকের ভবিষ্যৎ জীবন ও সুস্বাস্থ্য কামনা করে এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।