[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় ২১ লিটার চোলাই মদসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ আগস্ট, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ লিটার অবৈধ চোলাই মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে রুহিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন:
 ফুলমতী হাসদা (৫০)ঢোলারহাট (কুড়ালীপাড়া) এলাকার মানিক মুর্মু স্ত্রী,মহাদেব চন্দ্র বর্মণ (২৫)ধর্মপুর (বদলিয়াপাড়া),মৃত অনিল চন্দ্র বর্মণের ছেলে ও সুপলব চন্দ্র বর্মণ (১৭) ওই এলাকার শ্রী আসনু চন্দ্র বর্মণের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে রুহিয়া উপজেলার ঢোলারহাট কুড়ালীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ১ নং আসামীর বাড়িতে চোলাই মদ বিক্রির সময় হাতেনাতে  গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০১/৬৩, তারিখ- ০৫/০৮/২০২৬ খ্রিঃ।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামান বলেন, এলাকাকে মাদকমুক্ত করতে রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।