[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ আগস্ট, ২০২৬
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার(৫ আগস্ট ) সকালে ১১ দলীয় ঐক্য জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ মিনারের সামনে  সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ুন কবির, এনসিপির জেলা সভাপতি কামরুজ্জামান শাওন, সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান,এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার,অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক ইকবাল হোসাইন বাদল,ছাত্রনেতা আব্দুল আলিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, বিশ কোটি মানুষ জুলাইকে ধারণ করে। আপনারা চাইলেও জুলাইকে মুছে দিতে পারবেন না। জুলাই সনদ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করুন। দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন।ছাত্রদলকে থামান নয় তো এই ছাত্রদলই আপনাদের পতনের কারণ হয়ে যেতে পারে।
দলমত নির্বিশেষে বাংলা ও বিশ্ববাসীর শ্রদ্ধার মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কে আপনারা অপমান করছেন; আল্লাহপাকের রোষাণল থেকে রেহাই পাবেন না। আপনারাও ওই টাইবুনালের বিচারকে মিথ্যা সাজানো, বানোয়াট ও জুডিশিয়াল কিলিং বলেছেন।
দেশের কল্যাণ ও  উন্নয়নে কাজ করুন, অন্যায় করবেন না আমরাও বিরোধিতা করবো না। অন্যায় করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। গুম কমিশন বাতিল করে গুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে চান। সালাউদ্দিন সাহেব মজলুম হয়ে জালিমের মতোন কথা কিভাবে বলেন। ভারতের পক্ষে কথা বলেন কিভাবে। এজন্য বাংলার জনগণ আপনাকে ভারতপন্থী বলেন।
মাননীয় প্রধানমন্ত্রী মানবিক হতে চেষ্টা করছেন, কিন্তু দলীয় নেতা-কর্মীদের অমানবিক আচরণে কঠোর পদক্ষেপ না নেয়ায় আপনার মানবিকতা ম্লান হয়ে যাচ্ছে। এইচএসসি পরীক্ষা নিয়ে ছাত্রদের ছোট আন্দোলনেই আপনাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল। বাংলার ছাত্র জনতা এখন আর আন্দোলনকে ভয় পায় না। কাজেই বাংলাদেশ ও জনগণের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলবেন না। প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাননি এটা ভালো। দ্রুত বঙ্গোপসাগরে দুটি ভারতীয় সরকারি কোম্পানির গ্যাস উত্তোলন চুক্তি বাতিল করতে হবে। গ্যাস বিদ্যুতের সংকট দূর করে জনগণের সাধ্যের মধ্যে দাম নির্ধারণ করুন। ফ্যামিলি কার্ডের প্রকল্পের নামে জনগণের অর্থ হরিলুটের  পরিকল্পনা বাদ দিন।
আলোচনা সভায় অন্য  বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিবাদের দোসরদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। গণঅভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও কর্মসংস্থান এবং শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন দিতে হবে।
পরে শহীদ মিনার থেকে একটি গণ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে এসে শেষ হয়।
মিছিলে ১১ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।