[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জের প্রবেশ মুখে হাজী মোঃ আব্দুস সাত্তারের রোপনকৃত দৃষ্টি নন্দন ফুল গাছগুলো প্রশান্তির ছোঁয়া

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জ পৌর শহর কে সবুজ বনায়নে রূপান্তরিত করতে, মানবতার ফেরিওয়ালা, সমাজসেবক  এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার নিজ উদ্দোগে নিরলসভাবে  পরিশ্রম করে চলেছেন। শহরের প্রধান প্রধান সড়কের ফাঁকা আইল্যান্ড যেমন, মুজিব সড়ক এবং নিউ ঢাকা রোডের আইল্যান্ডে দামি দামি পাম গাছ রোপন করেছেন।  এ ছাড়াও   মসজিদ-  মন্দির, মাদ্রাসা, কবরস্থান, শ্মশান ঘাট, ঈদগাহ মাঠ, ইতিমধ্যেই তিনি নিজ অর্থায়নে নানা প্রজাতির বৃক্ষ, রোপণ করেছেন। শুধু বৃক্ষরোপণ করেই  তিনি ক্ষান্ত হননি ,  রোপনকৃত গাছ গুলোর দেখভাল  ও রক্ষণাবেক্ষণ  করার জন্য, নিয়োজিত করেছন লোকোবল। যারা প্রতিনিয়ত গাছ পরিচর্যায় নিয়োজিত রয়েছেন। সিরাজগঞ্জের প্রবেশ মুখ
জজকোর্ট গেট হতে  – সিরাজগঞ্জ বাজার স্টেশনের কড়ই তলার হাফ কিলোমিটার রাস্তায় রোপন কৃত দৃষ্টি নন্দন নানা রকমের ফুল গাছ  পরিচর্যার সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের দুজন স্বেচ্ছাসেবী  কর্মী  মো: নাঈম এবং সজীব শেখ, ফুল গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছিলেন।   তারা একান্ত সাক্ষাৎকারে বলেন, হাজী মো: আব্দুস সাত্তার নিজ উদ্যোগে, নিজ অর্থায়নে এরকম দৃষ্টি নন্দন গাছগুলো,  শহরের শোভা বর্ধন এবং  সবুজ বনায়নে ভূমিকা রাখবে।  হাজী মো: আব্দুস সাত্তার একদিন এই পৃথিবীতে থাকবেন না, কিন্তু উনার এই রেখে যাওয়া ভালো কর্ম গুলো মানুষ যুগের পর যুগ মনে রাখবে। তাইতো কবিগণ বলেছেন, ফুল নিজের জন্য ফোটে না,  পরের জন্য ফুল মনের প্রশান্তি যোগায়। ঠিক তেমনি হাজী মোঃ আব্দুস সাত্তারের নিজ অর্থায়নে রোপনকৃত দৃষ্টি নন্দন এই ফুল গাছগুলো  যান্ত্রিক শহরের  মানুষজনের  মনে প্রশান্তির ছায়া দিবে এমনটাই প্রত্যাশা করেন স্থানীয়  মহল্লাবাসী।  এ রকম মানবিক মানুষ কে মহল্লাবাসী, আগামী পৌরসভা নির্বাচনে  পৌর  মেয়র হিসেবে দেখতে চান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।