[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটক ব্যক্তি হলেন রাজবাড়ি জেলার মিজানপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুপ্তলা এলাকার বাসিন্দা মোঃ হুমায়ুন তালুকদার।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আটক হুমায়ুন তালুকদার রাজবাড়ি জেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মিজানপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার পিতার নাম আব্দুর রশিদ তালুকদার। তার ব্যবহৃত পাসপোর্ট নম্বর A05025454।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মিজানপুর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি এফআইআর নং-০৫, তারিখ ৮ জানুয়ারি ২০২৬। মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন সূত্র আরও জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন তালুকদার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাকে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।