[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বদলগাছীতে ইউএনও’র স্বাক্ষর জাল করে মোয়াজ্জেমের টাকা উত্তোলনের চেষ্টা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের চেকে ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে মো. মাহফুজ রহমান নামে এক মোয়াজ্জেমের বিরুদ্ধে। একই সাথে সাবেক ফিল্ড সুপারভাইজারেরও স্বাক্ষর জাল করেছেন মডেল মসজিদের ওই মোয়াজ্জেম। তবে ব্যাংক কর্মকর্তার কারণে টাকা উত্তোলনে ব্যার্থ হন মোয়াজ্জেম মাহফুজ রহমান।

জানা যায়, গত ৩০জুলাই একটি চেক নিয়ে ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যান মো. মাহফুজ রহমান। চেকটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এবং সাবেক ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের স্বাক্ষর ছিল। ব্যাংকে উপস্থাপন করা চেকটির স্বাক্ষর যাচাই করার সময় দেখে সন্দেহ হয় দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নুর আলমের। এরপর তিনি সাবেক ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের সাক্ষর দেখে সন্দেহ প্রকাশ করেন। তিনি মাহফুজ রহমানের কাছে জানতে চান বর্তমানে দায়িত্বে না থাকা একজন কর্মকর্তার স্বাক্ষরযুক্ত চেক কীভাবে উপস্থাপন করা হলো। জবাবে মাহফুজ রহমান দাবি করেন দায়িত্ব ছাড়ার আগেই জাহাঙ্গীর আলম চেকটিতে স্বাক্ষর করে গেছেন।

এতে সন্দেহ হলে ব্যাংক কর্মকর্তা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনিকে অবহিত করেন। পরে যাচাই-বাছাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

এ বিষয় জানতে অভিযুক্ত মো. মাহফুজ রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বর্তমান ফিল্ড সুপারভাইজার মো. আল আমিন সরকার বলেন, “আমি নতুন দায়িত্ব নিয়েছি। ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, “ঘটনাটি সত্য। প্রাথমিক ভাবে স্বাক্ষরটি জাল বলে ধরা পড়েছে। আর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।