[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

তাড়াশে একই দিনে দুই গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের ঐতিহাসিক চলনবিল অধ্যুষিত  তাড়াশ উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থান থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানার পুলিশ। এ ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যা করে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ করা হয়েছে।

নিহতদের একজন হলেন সানজিদা মিম (১৯)। তিনি তাড়াশ উপজেলার তালোম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের ইয়াসিন হাসেম এর স্ত্রী। পরিবারের সদস্যদের দাবি, তাকে হত্যা করে, আত্মহত্যার ঘটনা হিসেবে দেখাতে, মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
অপরদিকে, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের খুকনিপাড়া গ্রামের আব্দুল জলিলের স্ত্রী সালমা বেগম (৩৫)-এর মরদেহও স্বামীর বাড়ি থেকে  উদ্ধার করা হয়। তার স্বজনেরাও অভিযোগ করেন, সালমা বেগম কে হত্যা করে, পরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল।
তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, সোমবার পৃথক দুটি স্থান থেকে পুলিশ  দুই গৃহ বধুর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও আমাদের  তদন্ত প্রক্রিয়া এবং রহস্য উদঘাটনে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।