[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে মৎস্য সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালত, অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অঞ্চলে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করতে সোমবার (৪ আগস্ট) বিকেলে ডিক্সি বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল মাহমুদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত এ অভিযানে চাটমোহর থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযানে প্রায় ১২টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা। এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জালান বলেন, উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।