[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে নগদ অর্থ চেক বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
পাবনার আটঘরিয়ায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে নগদ অর্থ এবং চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট)  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সহায়তার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবু তালেব মন্ডল। এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তাহমিদুল ইসলাম।
​এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মোন্তাসির মাহফুজ, সমাজসেবা অফিসার ইসমত জেরিন, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক, উপজেলা কৃষি অফিসার মাহমুদা মতোমাইন্না, প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সুবীর কুমার দত্ত,  যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম,মৎস্য কর্মকর্তা নাজিমউদ্দিন, সহকারী শিক্ষা অফিসার ফারজানা খাতুন,  সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুধিজন।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ মাওঃ আমিরুল ইসলাম, উপজেলা জামায়েত আমীর নকিবুল্লাহ, সেক্রেটারি আব্দুল আলিম মাসউদ, সাবেক আমির মাওঃ নাসির উদ্দিন, পৌর আমীর মামুনুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান হাফেজ মাওঃ ওলিউল্লাহ
প্রমুখ।
​অনুষ্ঠানে আটঘরিয়ার তালিকাভুক্ত ১৮ জন দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের হাতে জন প্রতি ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি এমপি আবু তালেব মন্ডল তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার এবং স্থানীয় প্রশাসন সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ ধরনের সামাজিক নিরাপত্তা ও সহায়তা কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।