[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গার চৌধুরী ঘুঘাট মাঠে ফাইনাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ আগস্ট, ২০২৬
সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও বেগবান করার লক্ষ্যে এবং সমাজে মরণব্যাধি মাদককে না আর যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী করায় সলঙ্গার চৌধুরী ঘুঘাট মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে ফাইনাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার বিকেল ৫টায়  ফাইনাল এ ম্যাচে রাফি ফুটবল একাদ্বশ,সলঙ্গা বনাম মঞ্জু ফুটবল একাদশ,ধুবিল অংশগ্রহণ করে।ম্যাচে মঞ্জু ফুটবল একাদ্বশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয় তুলে নেয় রাফি ফুটবল একাদ্বশ। খেলার শুরু থেকেই উভয়ই আক্রমনাত্মক ও দর্শনীয় ফুটবল খেলা উপহার দেয়।তবে মাঠের খেলায় আধিপত্য বিস্তার করে রাফি ফুটবল একাদ্বশ। ধারাবাহিক আক্রমণে একের পর এক আক্রমণ করে তারা। উভয় দলের সমর্থক এবং বিপুলসংখ্যক দর্শকসহ সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে এ খেলা উপভোগ করেন।প্রীতি ম্যাচ খেলায় সভাপতিত্ব করেন,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি পুত্র,সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা যুবদলের আহব্বায়ক, সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি,আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান পাপন,ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন,ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি স.ম আনোয়ার হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম,সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক আনিছুর রহমান,সাংবাদিক সুলতান মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন,খেলায় অংশ গ্রহণকারী উভয় দলের পারস্পরিক সম্প্রীতি,সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক  আরও দৃঢ় করার লক্ষ্যেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
ফুটবল নিঃসন্দেহে একটি অত্যন্ত জনপ্রিয় খেলা।তরুণ সমাজকে অপরাধ,মাদক ও মোবাইল আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।আগামীতেও এ মাঠে এ ধরনের ফুটবল খেলার আয়োজন অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।খেলা শেষে সম্মানীত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে ৩২ ইন্চি এলইডি টিভি  ও রানার্স আপ খেলোয়াড়দের ২১ ইন্চি টিভি দিয়ে পুরস্কৃত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।