[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ আগস্ট, ২০২৬
 নওগাঁর রাণীনগরে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো: নিশান (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক নিশান উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে।
এদিন দুপুরে ধর্ষণের শিকার হন ওই শিশু। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বিকেলে রাণীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি তার নিজ বাড়িতে জালের কাটি বুনতেছিল। এ সময় তার বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবক মো. নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশুটির মা জানান, মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় আমি বাদী হয়ে বিকেলে থানায় মামলা দায়ের করেছি। সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তার পরিবার।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার প্রেক্ষিতে সন্ধ্যায় আসামি যুবক নিশানকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।