[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মাদকবিরোধী সচেতনতায় রামগড়ে ‘ম্যারাথন দৌড়-২০২৬

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ আগস্ট, ২০২৬

মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ম্যারাথন দৌড়-২০২৬’। আগামী ৭ আগস্ট (শুক্রবার) রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়নের বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত ম্যারাথনের প্রতিপাদ্য “দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে”

আয়োজক সূত্রে জানা গেছে, সকাল ৬টায় শুরু হওয়া এ ম্যারাথনে প্রতিযোগীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত নির্ধারিত পথে দৌড়াবেন। মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিক বলেন, মাদক একটি সমাজের জন্য নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও একটি প্রজন্মকে ধ্বংস করে। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ম্যারাথনের মাধ্যমে আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে চাই। পাশাপাশি তরুণদের সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবনের পথে এগিয়ে যেতে উৎসাহিত করতে চাই।

অংশগ্রহণকারী কয়েকজন অ্যাথলেট বলেন, রামগড়ে এ ধরনের ম্যারাথনের আয়োজন এবারই প্রথম।ব্যতিক্রমী এ উদ্যোগ মানুষকে আবারও খেলাধুলামুখী করবে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁদের মতে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে আয়োজকদের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, ম্যারাথনে প্রায় ৩০০ জন দৌড়বিদ অংশ নেবেন। এ উপলক্ষে গত ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত সম্পূর্ণ বিনা মূল্যে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। নির্ধারিত সময়ে বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষ নিবন্ধন করেন। আয়োজকদের আশা, অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এ আয়োজনকে সফল করে তুলবে।

আয়োজকেরা আরও জানান, ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ শুধু খেলাধুলার পরিবেশই ফিরিয়ে আনবে না, বরং সমাজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।