[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে নান্দাইলে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ আগস্ট, ২০২৬
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান”।
শনিবার (১লা আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নান্দাইলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এ সভা অনুষ্ঠিত হয়। এতে আসাদুজ্জামানের সঞ্চালনায়  সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মখসুদ আলী, সিনিয়র সাংবাদিক রমেশ কুমার পার্থ, সিএসিপি উজ্জ্বল, নার্স ইনচার্জ তাসলিমা খাতুন এবং সাংবাদিক এ হান্নান আল আজাদ।
বক্তারা বলেন, জন্মের পরপরই নবজাতককে শালদুধ খাওয়ানো এবং জীবনের প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ পান করানো শিশুর সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিশুর দুই বছর বা তার বেশি বয়স পর্যন্ত পরিপূরক খাবারের সঙ্গে মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
তাঁরা আরও বলেন, শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে পরিবার ও সমাজের সব স্তরে সচেতনতা বাড়াতে হবে। এ জন্য প্রয়োজন সমন্বিত ও টেকসই উদ্যোগ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।