[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

জুলাইয়ের গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গোপালপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ আগস্ট, ২০২৬
জুলাইয়ের গণহত্যাসহ দেশের সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় গোপালপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার আমীর মো. হাবিবুর রহমান তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ড. মো. আতাউর রহমান।
বক্তারা জুলাইয়ের গণহত্যাসহ দেশের সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি।
সমাবেশে জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন। বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের দাবির প্রতি জনসমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।