[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চৌহালীর উমারপুর ইউপিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে জি আর চাল বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪নং উমারপুর ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৪০০ হতদরিদ্র পরিবারের মাঝে জি আরের আওতায় ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে সারাদেশের ন্যায় উমারপুর ইউনিয়নেও জিআর এর চাল বিতরণ করা হয়। উমারপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উমারপুর ঘাট থেকে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।
চাল নিতে আসা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত উপকারভোগীরা জানান, সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ করা হচ্ছে, কোনো ধরনের অনিয়ম হয়নি। দুর্যোগের এ সময়ে সরকারের সহায়তা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
উমারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. বদ্ধনাথ সূত্রধর, ইউনিয়ন উদ্যোক্তা মো. বাচ্চু মিয়া, বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
উমারপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, “বন্যা ও নদীভাঙন উপলক্ষে এ ইউনিয়নের মোট ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে।”
উমারপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. কামরুল ইসলাম মণ্ডল বলেন, “সরকারের এ কর্মসূচির আওতায় প্রাপ্ত চাল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে চাল বিতরণ করা হয়েছে।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।