[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মানিকগঞ্জে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ আগস্ট, ২০২৬
মানিকগঞ্জ সদর উপজেলার চান্দুরা এলাকার একটি পুকুর থেকে কিসমত আলী (৮৯) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করে,ছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেল থেকে কিসমত আলী নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে চান্দুরা এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, পুকুরে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। বার্ধক্যজনিত কারণে সেখান থেকে আর উঠে আসতে না পারায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন জানায়, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।