[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

পাবনার সাঁথিয়া উপজেলার নাবালিকা শিশু জুঁইকে ধর্ষণের ঘটনায় গত ২১ জুন গ্রেফতার করে ধর্ষক সুমনকে কারাগারে প্রেরণ করে সাঁথিয়া থানা পুলিশ।

গত ২১ জুলাই ধর্ষকের পরিবার ও মামলার স্বাক্ষীদের বসতবাড়ির উপর বেশ কয়েকজন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে ধর্ষিতার পিতা জুয়েল ও তার পরিবারের সকল সদস্যদের হুমকিধামকি এবং কোর্ট চত্ত্বরে গেলে বসতভিটা ভাঙচুর ও হত্যার হুমকি দেয় ধর্ষক সুমনের পিতা আব্দুস সাত্তারসহ সন্ত্রাসী বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৭ জুলাই ধর্ষিতা জুঁইয়ের পিতা মাতা বসতবাড়িতে না থাকার সুযোগ নিয়ে ধর্ষক সুমন ১৮ জুলাই দিবাগত রাতে দোচালা টিনের ঘড়ের দরজা খুলে নাবালিকা মেয়ে জুঁইকে ঘুমন্ত অবস্থায় চেঁপে ধরে ধর্ষন করে। ধর্ষণের সময় বিছানার চাঁদর মুখে চেপে ধরে শ্বাসরোধ এর চেষ্টা করে। ধর্ষণের বিস্তারিত ঘটনাটি পরবর্তীতে তার নানী সাহেদাকে খুলে বলে। এ ঘটনায় বেশকয়েকবার মামলার স্বাক্ষী সাহেদা খাতুনকে বেশ কয়েকবার পথরোধ করে হত্যার হুমকি দিয়েছে আসামীর আব্দুস সাত্তার।

এছাড়াও মামলার বাদী মোঃ জুয়েল ও স্বাক্ষী নাছির খাতুন ডালো খাতুনকে কোট চত্ত্বরে আসলে বসতভিটা ভাঙচুর উচ্ছেদ ও হত্যার হুমকি দেয় আসামীর পিতা আব্দুস সাত্তারসহ তার পালিত সন্ত্রাসীরা।

এ বিষয়ে মামলার বাদী ধর্ষিতার পিতা জুয়েল জানান, বেশ কয়েকবার আমাকে এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে বাড়িঘর ভাঙচুর করার। পাবনা কোট চত্বরে গেলে এলাকা থেকে উচ্ছেদ করার হুমকি দেওয়া হচ্ছে বারবার। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীদের হুমকি দেওয়ার কোন সুযোগ নেই। অভিযোগ পেলে হুমকিদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ বিষয়ে ধর্ষকের পিতা অভিযুক্ত আব্দুস সাত্তারের সাথে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করা হলে সাংবাদিকের পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।