[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আসন্ন ফ্যামিলি কার্ড শুমারির জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লক্ষ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হয়েছে ঝালকাঠি সদর উপজেলায়। বুধবার (২৯ জুলাই) সকাল থেকে উপজেলা পরিষদ ভবনের ছয়টি কক্ষে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মো. নাইমুর রহমান জানান, ঝালকাঠি সদর উপজেলার ১০টি ইউনিয়নের জন্য তথ্য সংগ্রহকারী পদে ৫৪ জন এবং সুপারভাইজার পদে ৪ জনসহ মোট ৫৮ জন নিয়োগ দেওয়া হবে, অপেক্ষমাণ থাকবেন ৭ জন। এ দুই পদের বিপরীতে প্রায় পাঁচ শতাধিক প্রার্থী আবেদন করেছেন। পরীক্ষা বোর্ডে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, “ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যোগ্য ও দক্ষ জনবল বাছাই করা হচ্ছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে, যাতে প্রকৃত যোগ্য প্রার্থীরা নির্বাচিত হন।”
তিনি আরও বলেন, নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করবেন। পরীক্ষা শেষে যাচাই-বাছাই করে চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে।
সরেজমিনে দেখা যায় নিয়োগ প্রার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অফিসার এবং কর্মচারী গণ সারা দিন ব্যস্ত সময় অতিবাহিত করেন। সুষ্ঠু ও সুন্দর নিরিবিলি পরিবেশে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এসময় গণমাধ্যম কর্মীরা নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।