[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে গ্রাম্য পশু চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে প্যারাগন ফিডের কর্মশালা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ জুলাই, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গ্রাম্য পশু চিকিৎসক ও কৃত্রিম প্রজনন কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রাণিসেবা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি প্রশিক্ষণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে প্যারাগন ফিড লিমিটেডের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যারাগন ফিড লিমিটেডের ডিলার আলি ফিড স্টোর অ্যান্ড পোল্ট্রির স্বত্বাধিকারী হাজী মো. হায়দার আলী।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওমর ফারুক। তিনি গ্রাম্য পশু চিকিৎসকদের উদ্দেশ্যে প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ, আধুনিক ও সঠিক চিকিৎসা পদ্ধতি, নিরাপদ ও মানসম্মত পশুখাদ্যের ব্যবহার এবং খামার ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি খামারিদের কার্যকর পরামর্শ প্রদান ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্যারাগন ফিড লিমিটেডের ঢাকা বিভাগের রিজিওনাল ইনচার্জ মো. ইসমাইল হোসেন ভূঁইয়া, টাঙ্গাইল এরিয়ার এরিয়া সেলস ম্যানেজার, টেকনো সেলস কর্মকর্তা ডা. মাসুম আক্তার সম্রাট এবং টাঙ্গাইল এরিয়ার সিনিয়র টেরিটরি সেলস ম্যানেজার মো. মাসুদ রানা।
কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম্য পশু চিকিৎসক ও কৃত্রিম প্রজনন কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, উন্নতমানের পশুখাদ্য ব্যবহার, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং সঠিক প্রাণিসেবা নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে এবং খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে প্যারাগন ফিড লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।