[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জ ইলিয়োট ব্রিজের পূর্ব পার্শের শুকনো কড়ি গাছের ডাল ভেঙে পড়ার আশঙ্কায় পথচারী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জ শহরের বুক চিরে বয়ে চলা কাটাখালি নদী। মূলত এটি যমুনার ই  একটি শাখা নদী। ১৮০০ শতাব্দীর দিকে এই খালে পর্যাপ্ত মালবাহী নৌকা আসতো, ব্যবসা-বাণিজ্যের জন্য। তখন ছিল স্রোতস্বিনী নদী । কিন্তু কালের গর্ভে এখন  হারিয়ে গেছে সেই স্রোত। দুই পাড়ের জনগণের যাতায়াতের জন্য একটি ব্রিজ নির্মাণ করেন  বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর মিস্টার চার্লস আলফ্রেড ইলিয়োট (ছোট লাট)। ১৮৯২ খ্রিস্টাব্দে তার নাম অনুসারে এই ব্রিজের নাম রাখেন ইলিয়ট ব্রিজ। বর্তমানে এই ব্রিজ কে রং লাগিয়ে আরো দৃষ্টি নন্দন করেছেন সিরাজগঞ্জ সদর পৌরসভা কর্তৃপক্ষ। প্রতিদিন প্রকৃতির সানিন্দ্ব নিতে ছুটে আসেন স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং নানা পেশাজীবী মানুষ। এখানকার অনেক পুরনো কড়ি গাছের নিচে বিশ্রাম নেওয়া পথচারীগণ রয়েছেন আশঙ্কায়। কারণ মাথার উপরে অসংখ্য বড় বড় শুকনো ডাল যেকোনো সময় ভেঙে পড়তে পারে। ঘটতে পারে নানা বিপদ এবং হতাহতের ঘটনা। অনেক পথচারী পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, অতি দ্রুত সময়ের মধ্যে যেন  গাছের শুকনো ডালপা কেটে ফেলা হয়। শহরের ছোট বড় সকল শ্রেণী পেশার মানুষের একটু বিনোদন, উন্মুক্ত হাওয়া, গল্প আড্ডার কেন্দ্রবিন্দু এই ইলিয়োট ব্রিজ। কোন দুর্ঘটনা ঘটার আগেই আশা করি  জনগণের স্বার্থে এই বিষয়টি নজরে আনবেন পৌরসভা কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ভ্রমণ পিপাসু সাধারণ গণ মানুষের। এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের কাছে বিষয়টি  অবগত করে   প্রতিকারের বিষয়ে জানতে চাইলে, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থল ইলিয়ট ব্রিজ পরিদর্শন করেন এবং উপস্থিত পথচারীদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।