[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নওগাঁ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
 নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন(২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আর নিহত মুনিরা খাতুন জেলার ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামের মাসুদের মেয়ে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধু মুনিরা খাতুন তার বোন মহসিনার সাথে চিকিৎসা নেওয়ার জন্য ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদিকে গৃহবধুর স্বামী ফরহাদ হোসেন রোববার ভোরে ঢাকা থেকে বাড়িতে আসেন। দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এদিন সকালে ফরহাদ হোসেন বিষয়টি জানার পর তার স্ত্রীর কাছে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বামী-স্ত্রীর মাঝে কথা বলার এক পর্যায়ে ঝগড়া শুরু হয়। এতে ফরহাদ হোসেন উত্তেজিত হয়ে ক্ষোভের বসে তার স্ত্রীর বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আর গুরুত্বর আহতাবস্থায় মুনিরা খাতুনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে। এবং লাশের সুরুতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এছাড়া মামলা রুজু প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।