[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নওগাঁ প্রেসক্লাব থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
 নওগাঁয় প্রেসক্লাবের সামনে থেকে রায়হান আলম নামের এক সাংবাদিকের মোটরসাইকেলটি চুরি হয়েছে। রোববার (২৬ জুলাই) রাত ৯টার দিকে নওগাঁ জেলা প্রেসক্লাব থেকে এই চুরির ঘটনা ঘটে।এসময় কয়েক সেকেন্ডের একটি সিসি ভিডিও ফুটেজে চুরি করার দৃশ্য দেখা যায়।

সাংবাদিক রায়হান আলম এটিএন বাংলা, এটিএন নিউজ, দৈনিক দিনকাল ও সানশাইন পত্রিকার নওগাঁ প্রতিনিধি এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি।

এবিষয়ে সাংবাদিক রায়হান আলম জানান, সংবাদ সংগ্রহের কাজ শেষ করে প্রতিদিনের মতো গত রোববার রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাবে যান। তিনি তার টিভিএস অ্যাপাচি আরটিআর নীল রংয়ের মোটসাইকেলটি (যার নং-নওগাঁ-ল-১২-১৩০০) নওগাঁ জেলা প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে রেখে দ্বিতীয় তলায় ঢোকেন। কিছুক্ষণ পর তিনি নিচে নেমে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে প্রেসক্লাবের পাশের ভবনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। যাতে দেখা যায় এক ব্যাক্তি মোটরসাইকেল চুরি করে চালিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, আশা করি পুলিশ দ্রুত তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধারসহ এঘটনার সাথে জড়িত ব্যাক্তির বিরুদ্ধে ব্যাবস্থা নেবে।

নওগাঁ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।