[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠির রাজাপুরে মাদক বি‌রোধী অ‌ভিযা‌নে দুই যুবক আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মধ্যরাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—দক্ষিণ চাড়াখালি গ্রামের দুলাল ফরাজীর ছেলে নয়ন ফরাজী (২৮) এবং দক্ষিণ রাজাপুর গ্রামের মন্টু দারিয়ার ছেলে দীপক দারিয়া।
রোববার (২৬ জুলাই) রাত ৯টা ৩২ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ চাড়াখালি ১নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত বসতঘরে এ অভিযান চালানো হয়। অভিযানে ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতে নয়ন ফরাজীকে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।
অপরদিকে দীপক দারিয়াকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালত পরিচালনা করেন রাজাপুরের সহকারী কমিশনার (ভূমি) শামীম রেজা সজিব। অভিযানে রাজাপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এতে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন “মাদক সমাজের জন্য অভিশাপ। আমরা মাদকমুক্ত রাজাপুর গঠনে বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।