[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠির নলছিটিতে রোগি নিয়ে এম্বুলেন্স ছিটকে খাদে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় রোগি নিয়ে ঢাকায় যাওয়ার পথে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে। সোমবার( ২৭ জুলাই) সকালে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।
জানা গেছে, ঝালকাঠি সদর থেকে ছেড়ে আসা একটি বেসরকারি এম্বুলেন্স রোগি ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। এম্বুলেন্সটি রায়াপুর এলাকা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পরে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা এম্বুলেন্স থাকা রোগি ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরন করে।
রোগীর ভাতিজা মতিন রহমান জানান, আমার চাচা ফজলুল হক ঝালকাঠি থেকে প্রতিমাসে নিয়মিত চেকআপ করানোর জন্য ঢাকায় একটি হাসাপাতালে যাতায়াত করেন। আজকেও তিনি ঢাকার উদ্দেশ্যেই যাচ্ছিলেন। পথে তার এই দূর্ঘটনার শিকার হয়ে একটি পা ভেঙে গেছে। তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অন্য একটি এম্বুলেন্সে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে। আহত ফজলুল হক ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দূর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। বর্তমানে এম্বুলেন্সটি উদ্ধার করার প্রক্রিয়া চলমান আছে। আর এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।