[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
পাবনার চাটমোহরে সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকালে চাটমোহর পৌর সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে চাটমোহর স্পোর্টস একাডেমি ও রংধনু যুব সংঘের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিন শতাধিক শিশু শিক্ষার্থীর মধ্যে কাঠবাদাম, আমলকি, হরিতকি, বহেরা, কাঁঠাল, জামসহ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাকির হোসেন, রংধনু যুব সংঘের সভাপতি মো. তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদ, রবিউল করিম রবি, জাকারিয়া, আশরাফুল, হাবিব, আকাশ, নিহাল ও রুবেল।
রংধনু যুব সংঘের সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুল জানান, শিশুদের বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বিভিন্ন গাছের সঙ্গে পরিচিতি বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।