[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরের জলাবদ্ধতায় ২০০-২৫০ বিঘা ফসলি জমি অনাবাদি, স্থায়ী সমাধানের দাবি কৃষকদের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর, পিচুরিয়া ও কৃষ্ণপট্টি গ্রামের প্রায় ২০০ থেকে ২৫০ বিঘা বোরো ও আমন আবাদি ফসলি জমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে পড়েছে। এতে প্রায় ২০০ কৃষক চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। সময়মতো জমিতে চাষাবাদ করতে না পারায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এক বছর আগেও অস্থায়ীভাবে পানি নিষ্কাশনের একটি ব্যবস্থা ছিল। কিন্তু চলতি বছর সেই ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করেছে। এছাড়া আগে ওই এলাকায় একটি ব্রিজ থাকলেও বর্তমানে সেটি অপসারণ করা হয়েছে। ফলে বৃষ্টির পানি বের হওয়ার কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় কৃষিজমিতে দীর্ঘদিন ধরে পানি জমে রয়েছে।
স্থানীয়দের দাবি, জলাবদ্ধ এলাকাটির মাত্র প্রায় এক হাজার ফুট দূরে প্রবাহিত হয়েছে ঐতিহ্যবাহী বৈরাণ নদী। সেখানে একটি খাল খনন অথবা পাইপলাইনের মাধ্যমে নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে। এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।
এ বিষয়ে গোপালপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, “ওই এলাকায় সাধারণত বোরো মৌসুমে চাষাবাদ হয়ে থাকে। তবে অতিরিক্ত পানি জমে থাকায় কৃষকরা আমনের আবাদ করতে পারছেন না। বর্তমানে সেখানে মূলত বৃষ্টির পানি জমে রয়েছে। বৃষ্টিপাত কম হলে কৃষকরা আমনের আবাদ করতে পারবেন।
স্থানীয় কৃষকদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করলে এলাকার শত শত বিঘা কৃষিজমি আবারও চাষাবাদের আওতায় আসবে এবং কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।