[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাই

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয়ে মাছ ব্যবসায়ীর কাছ থেকে সোয়া ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল-হোতা অবশেষে ঈশ্বরদী থানা পুলিশের হাতে আটক হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এ ঘটনার মূল অভিযুক্ত আসামি আকবর খাঁন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আটককৃত আকবর খাঁন পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। পুলিশ জানান, তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অর্থের মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান এখনও চলমান রয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট চরপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী মো. শাহিন আলী গত ২৪ জুলাই সন্ধ্যায় ছয় চাকার একটি ট্রাকে মাছ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা মাছের আড়তের উদ্দেশ্যে রওনা দেন। তাঁর সঙ্গে ছিলেন সহকারী আনিছুর রহমান (২২)। পরদিন ভোরে মাছ বিক্রি শেষে নগদ ৪ লাখ ২৬ হাজার ১৮০ টাকা নিয়ে ফেরার পথে সকাল সাড়ে ১১টার দিকে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদ আলীর মোড়ে পৌঁছালে কালো রঙের একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। এরপর তাঁরা ট্রাকে মাদক রয়েছে বলে দাবি করে তল্লাশির কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে মাছ বিক্রির নগদ টাকা থাকা ব্যাগটি নিজেদের হেফাজতে নেয় এবং রূপপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে তল্লাশি করা হবে বলে জানিয়ে সহকারী আনিছুর রহমানকে টাকার ব্যাগসহ মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় শাহিন আলী রূপপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে জানতে পারেন, সেখানে কাউকে আনা হয়নি। পরে আনিছুর রহমান অপরিচিত এক ভ্যানচালকের মোবাইল ফোন থেকে জানান, হারুখালী মাঠসংলগ্ন রেশম বাগান এলাকায় তাঁর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দাশুড়িয়ার দিকে পালিয়ে গেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং মাঠপর্যায়ের তদন্তের সমন্বয়ে মূল অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই হওয়া অর্থের একটি অংশও উদ্ধার করা হয়।
আজ সকালে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান। তিনি জানান, ডিবি পুলিশের পরিচয়ে সংঘটিত এই ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।