[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক যুবক

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গায় ২স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে থানা হেফাজতে নেয়।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-সলঙ্গা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম ইয়ামিন (৩২)। তিনি হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামের সলঙ্গা বাজারের ঔষধ ব্যবসায়ী আ: হান্নানের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,হাটিপাড়া সানমুন কিন্ডার গার্টেন স্কুলে যাওয়ার পথে রুকাইয়া খাতুন (১০) ও আখি খাতুন (৮) নামের দুই শিক্ষার্থীর পথরোধ করে ইয়ামিন।একপর্যায়ে তাদের মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলার চেষ্টা করা হয়। এ সময় দুই শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,এর আগেও অভিযুক্ত ইয়ামিনের বিরুদ্ধে ছাগল চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সলঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে ইয়ামিনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।আটকের সত্যতা নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন,স্কুলছাত্রীদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।